ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কোয়ার্টার ফাইনালে খেলার জন্য দু দলই ছাড়পত্র পেয়েছে। এক কথায়, জয়ের ধারা বজায় রাখলো স্ফুলিঙ্গ ক্লাব। টি ২০ ক্রিকেটে স্ফুলিঙ্গ শিবির বৃহস্পতিবার ৮ রানের ব্যবধানে হারিয়ে দিলো ইউনাইটেড বিএসটি দলকে। টি আই টি মাঠে এদিন স্ফুলিঙ্গ শিবির প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১১৩ রান। ব্যাটে দলের পক্ষে অর্ক প্রভ সিনহা ৫২ নট আউট এবং সাগর শর্মা ৩৫ রান করেন। এদের রানে ভর করেই এই স্কোর গড়লো স্ফুলিঙ্গ ক্লাব। বলে ইউবিএসটির পক্ষে নীতিশ কুমার সাহানি ৩ টি, দুটি করে উইকেট নেয় ওঙ্কার তারমালে ও মনোজিত দাস। পাল্টা খেলতে নেমে ইউবিএসটি দল ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১০৫ রানই করতে সক্ষম হয়। ব্যাটে এস এ সিন্ধে ৪৫, সায়নতন দেববর্মা ৩১ রান করলে ও আর কেউই ভরসা যোগাতে পারেনি। যার ফলে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো ইউবিএসটি দলকে। বিজয়ী দলের হয়ে বৈভব পাল ২ টি এবং ১ টি করে উইকেট ভাগ করে নেয় অজয় সরকার, অপূর্ব বিশ্বাসরা।
2024-04-10

