News Flash

  • Home
  • দিনের খবর
  • এনআইএ-র ওপর হামলা করা উচিত হয়নি, মন্তব্য শশী পাঁজার
Image

এনআইএ-র ওপর হামলা করা উচিত হয়নি, মন্তব্য শশী পাঁজার

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে এনআইএ-এর ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মন্ত্রী শশী পাঁজা। একইসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভূপতিনগরে তদন্তের সময় এনআইএ অফিসারদের ওপর হামলা প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা বলেছেন, “আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। কীভাবে ইডি, সিবিআই, আইটি-কে বিজেপি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, এমনকি আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরও? নির্বাচন কমিশনের উচিত ঘটনার সত্যতাভিত্তিক রিপোর্ট চাওয়া। হ্যাঁ, হামলার ঘটনা ঘটা উচিত হয়নি।”

বিজেপির সমালোচনা করে শশী পাঁজা বলেছেন, “মুদ্রাস্ফীতি বা বেকারত্বের বিষয়ে বিজেপি কিছু বলে না। যে ব্যক্তির চাকরি নেই, সে কীভাবে ”অমৃত কাল” ভাববে? বিজেপি শুধু ভবিষ্যতের কথা বলে।” রাজ্যপাল সি ভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলির ”অপব্যবহার” নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার বিষয়ে, শশী বলেছেন, “বর্তমানে, দেশে এমসিসি বলবৎ রয়েছে। এতে রাজ্যপালের কোনও ভূমিকা নেই কারণ এই মুহূর্তে শুধুমাত্র নির্বাচন কমিশন দায়িত্বপূর্ণ। “

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top