নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল: পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই দুর্ঘটনায় প্রাণহানি এবং জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বাড়ি থেকে পরিবারের কোনো সদস্য বের হয়ে গিয়ে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত পরিবারের লোকজনরা নিশ্চিত হতে পারছেন না।
ঊনকোটি জেলা কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে একটি বাইক ও একটি স্কুটির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় দুজন।
জানা যায় ,ফুলতলী এলাকার বাসিন্দা টুটন মালাকার তাঁর স্ত্রী ও দেড় বছরের একটি ছেলেকে নিয়ে ব্যক্তিগত কাজে এসেছিল। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে আসতেই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে একটি দ্রুতগতিতে স্কুটি এসে সজোড়া ধাক্কা দেয় টোটন মালাকারের বাইকটিতে।
ফলে বাইক থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে যায় টোটন মালাকার, টোটন মালাকারের স্ত্রী এবং উনার দেড় বছরের ছেলে। যার গুরুতরভাবে আহত হয় টুটন মালাকারের স্ত্রী এবং উনার দেড় বছরের ছেলে। উনার স্ত্রীর এবং সন্তানের মাথার পেছনে গুরুতরভাবে আঘাত লাগে। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। ওদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় কৈলাসহর আরজিএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করার পর কর্তব্যরত চিকিৎসকরা ওদের উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয়।

