আগরতলা, ২ এপ্রিল: আগরতলা ইমিগ্রেশনের সার্ভারের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪ ঘণ্টার জন্য যাত্রী পারাপার ব্যাহত হয়েছিল।
আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ ছিল। এর ফলে বন্দরের ইমিগ্রেশনে ১২জন যাত্রী ত্রিপুরায় প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছিলেন।
আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেওয়া হয়েছিল।

