নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে সঞ্জয়ের জামিনে খুশি তাঁর স্ত্রী অনিতা সিং। তবুও আক্ষেপ কেজরিওয়াল-সহ ৩ ভাইয়ের জন্য। স্বামী জামিন পেলেও আপাতত তিনি উদযাপন করবেন না। বললেন, এই সংগ্রাম দীর্ঘ এবং অব্যাহত থাকবে।
মঙ্গলবার সঞ্জয় সিংয়ের স্ত্রী অনিতা সিং বলেছেন, “এই সংগ্রাম দীর্ঘ এবং অব্যাহত থাকবে। যতক্ষণ না আমাদের তিন ভাই (অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন) বাইরে আসছেন, আমরা উদযাপন করছি না। আমরা আদালতকে ধন্যবাদ জানাই…তিনি (সঞ্জয় সিং) আগামীকাল আসবেন।”

