News Flash

  • Home
  • দেশ
  • ঝড়ে দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন অমিত শাহ
Image

ঝড়ে দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন অমিত শাহ

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.) : ঝড়ে দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে দুর্যোগের খবরাখবর নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের বেশ খানিকটা অংশও। এদিন তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও ফোনে কথা বলেন।

সোমবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।

নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

বিজেপির সমস্ত কার্যকর্তাদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং তাদের সম্ভাব্য সবরকম সাহায্য করার আবেদন করছি।”

প্রসঙ্গত, এর আগে ঝড়ে দুর্গতদের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

তৃণমূলে ভাঙন চূড়ান্ত? ‘আসল টিএমসি’ হিসেবে স্বীকৃতি চাইতে সোমবার লোকসভা স্পিকারের দ্বারস্থ বিদ্রোহী সাংসদরা

নয়াদিল্লি, ১২ জুন : তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংসদীয় দলে বিদ্রোহের জেরে তৈরি হওয়া রাজনৈতিক সংকট এবার দলভাঙনের দিকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top