News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেক্টর অফিসারের বিরুদ্ধে প্রচারসজ্জা নষ্টের অভিযোগ তুলে পথ অবরোধ করল শাসক দলের নেতৃত্বরা
Image

সেক্টর অফিসারের বিরুদ্ধে প্রচারসজ্জা নষ্টের অভিযোগ তুলে পথ অবরোধ করল শাসক দলের নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩১ মার্চ: সেক্টর অফিসারের বিরুদ্ধে অভিযোগ তুলে পথ অবরোধ করলো শাসক দলের নেতৃত্বরা। সেক্টর অফিসারের বিরুদ্ধে প্রচারসজ্জা নষ্টের অভিযোগে বিলোনিয়া ভায়া বড়পাথরী রাস্তায় পথ অবরোধ করেছেন শাসকদলের নেতৃত্বরা। যার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে।

বিলোনিয়া মন্ডলের শাসক দলের নেতৃত্ব পার্থ চৌধুরী ও বিজন মজুমদার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অভিযোগ তুলে বলেন নির্বাচনী সেক্টর অফিসার নাকি নির্বাচনী প্রচার সজ্জা দলীয় পতাকা সহ ফ্লেক্স খুলে নিয়ে যাচ্ছে এবং ফেলে দিচ্ছে।

তাদের আরো অভিমত নির্বাচনী গাইড লাইন মেনে লোকসভা নির্বাচনের প্রচার-সজ্জা হচ্ছে।তারপরেও নির্বাচনের সেক্টর অফিসার কি কারণে খুলে ফেলছেন। তার জবাব চেয়ে ঐদিন পথ অবরোধ করেছেন নেতৃত্বরা।

খবর পেয়ে অবরোধস্থলে  বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক,থানার ওসি সহ পুলিশ ও টিএসআর বাহিনীরা পৌঁছায়। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্বাচনের প্রাক্কালে শাসক বিজেপি দলের পক্ষ থেকে পথ অবরোধের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে জনগনের মনে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top