বিলোনিয়া, ২৭ মার্চ : গাঁজা পাচার কাণ্ডে জড়িত তিন যুবককে আটক করল বিলোনিয়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রাজনগর ব্লকের পিপাড়িয়া খলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা কান্ডে জড়িতদের গ্ৰেপ্তার করল পুলিশ।
ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বিলোনিয়া মহাকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। সাথে ছিলেন থানার ওসি শিবু রঞ্জন দে, ইন্সপেক্টর শিব শংকর সাহা, সঞ্জীব দেববর্মা, রাহুল রিয়াং সহ পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশ ধৃত তিন জনকে বুধবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে।
গাজা কান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে ধৃত তিন যুবকের নাম বিকাশ সরকার, প্রশান্ত বৈদ্য ও সুজিত বৈদ্য। এরমধ্যে বিকাশ সরকার একজন এসপিও পদে কর্মরত থাকা অবস্থায় কিভাবে গাঁজা পাচার কাণ্ডে জড়িত তা নিয়ে অবাক জনগণ।

