News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় লরির পিছনে ধাক্কা গাড়ির; মৃত্যু ৩ জনের, রাতেই হাসপাতালে মন্ত্রী সাবিনা
Image

মালদায় লরির পিছনে ধাক্কা গাড়ির; মৃত্যু ৩ জনের, রাতেই হাসপাতালে মন্ত্রী সাবিনা

মালদা, ২৪ মার্চ (হি.স.): মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মাদল একটি গাড়ি। ওই গাড়িতে ছিলেন ৩ জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। মৃতেরা হলেন লিয়াকত শেখ (৩৪), একরাম শেখ (৬১) এবং সঞ্জয় মণ্ডল (৩৪)। প্রত্যেকেই মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। এক জন বিরামপুর, এক জন গঙ্গাপ্রসাদ এবং এক জন রথবাড়ি থেকে এসেছিলেন। রাতে কোনও বিশেষ কাজে মোথাবাড়ি থেকে পুরনো মালদার দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে নিয়ন্ত্রণ হারায় তাঁদের গাড়ি। লরির চালক পলাতক। দুর্ঘটনার খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের বাইপাস রোড এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার গভীর রাতে রাস্তার ধারে গ্যাস ট্যাঙ্কার লরিটি দাঁড়িয়ে ছিল। পিছন থেকে আসছিল চার চাকার একটি গাড়ি। কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ওই লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৩ জনের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেন, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top