কলকাতা, ২৪ মার্চ (হি.স.): নিউটাউনে ট্রলি ব্যাগবন্দি দেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে টেকনো সিটি থানায় এনে জেরা করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যারাকপুর এলাকায় খুন করা হয়েছে প্রৌঢ়কে। সেখানেই থাকে অভিযুক্ত। পুলিশের প্রাথমিক ধারণা, টাকা নিয়ে ঝামেলার কারণেই খুন। উল্লেখ্য, শনিবার ভোরে নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার কারিগরি ভবনের পিছন দিকে পাঁচুরিয়া এলাকায় একটি নালার মধ্যে লাল রঙের ট্রলি ব্যাগ থেকে এর প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়।
পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সৌম্যকান্তি জানা (৩১)। সে এগরার বাসিন্দা। শনিবার ভোরে পটাশপুর-বালিচক রাজ্য সড়ক ধরে একটি গাড়িতে চেপে এগরার দিকে আসছিল সৌম্য। পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের সীমানা এলাকায় পটাশপুরের দেহাটি সেতুর কাছে নাকা চেকিংয়ের সময় সৌম্যের গাড়ি আটকানো হয়। তাঁর গাড়ির ডিকি থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখেছিলেন নাকা চেকিংয়ে থাকা পুলিশ কর্মীরা। এর পরেই সৌম্য ও তাঁর গাড়িচালককে আটক করা হয়। পুলিশি জেরায় গাড়ির চালক আগের রাতে যে জায়গায় গিয়েছিলেন বলে জানান, সেখান থেকেই উদ্ধার হয়েছিল দেহ। এর পরে পুলিশের সন্দেহ জোরালো হয়।

নিউটাউনে ব্যাগবন্দি দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক, তদন্তে পুলিশ
Tags:
Releated Posts
বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…
গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ
গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…
দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি
চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…
মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…


















