News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনের কড়া নজরদারির মধ্যেও চুরির ঘটনা অব্যাহত রাজ্যে
Image

নির্বাচনের কড়া নজরদারির মধ্যেও চুরির ঘটনা অব্যাহত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ: ঊনকোটি জেলার কৈলাসহরে চোরের দৌরাত্ম মারাত্মক আকার ধারণ করেছে। রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে এলাকার মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্থ হয়ে আছে। দুর্গাপুর ১৫ নং ওয়ার্ড এলাকায় গভীর রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরি-কাণ্ড সংঘটিত করল চোরের দল।  ওই এলাকার আরেকটি দোকানে তালা ভেঙ্গে চুরি করার চেষ্টা করে। ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, দুর্গাপুর ১৫ নং ওয়ার্ড এলাকায় বিগত কয়েক বছর ধরে দিগেন্দ্র মালাকার নামে এক ব্যক্তি মুদির দোকান দিয়ে আসছেন। অভিযোগ গতকাল গভীর রাতে উনার দোকানের পেছন দিকের দরজা ভেঙ্গে দোকানের ভিতর প্রবেশ করে চোরের দল। দোকানে থাকা বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়।

প্রায় আট থেকে নয় হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। শুক্রবার সকালবেলা তিনি ঘুম থেকে উঠে উনার দোকানে এসে দেখতে পান যে, দোকানের ভেতরের জিনিসপত্র এলোমেলো করে রাখা পাশাপাশি পেছন দিকের দরজা ভাঙ্গা। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। 

তিনি দেখতে পান উনার দোকানের বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। পরবর্তী সময় খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে কৈলাসহর থানার পুলিশ
ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে ওই একই এলাকার বাসিন্দা সাথী দাস বেশ বিগত বহু বছর ধরে ওই এলাকায় একটি মুদির দোকান দিয়ে আসছেন। সাথী দাসের অভিযোগ গতকাল গভীর রাতে চোরের দল উনার দোকানেরও দরজার তালা ভাঙ্গার চেষ্টা করে ।কিন্তু চোর উনার দোকান থেকে চুরি করতে পারেনি। শুক্রবার সকাল বেলা তিনি দোকান খোলার সময় দেখতে পান যে উনার দোকানের দেওয়ালের মধ্যে চোরেদের পায়ের ছাপ রয়েছে। পাশাপাশি চোরের দল উনার দোকানের দরজার তালা ভাঙার চেষ্টা করার ফলে উনার দোকানের দরজাটি নড়বড়ে হয়ে যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ধর্মনগরে উপনির্বাচন ঘিরে ভোটকর্মীদের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

যুদ্ধের আঁচে উত্তপ্ত বাজার, বামুটিয়া কালী বাজারে চায়ের দামে আগুন প্রশাসনের নীরবতায় ক্ষোভ

বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top