আগরতলা,২১ মার্চ: লোকসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে পশ্চিম ত্রিপুরা আসনে এস ইউ সি আই প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অরুণ কুমার ভৌমিক।
এ বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার জানিয়েছেন, গতকাল থেকে মনোয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিন ২৭ মার্চ। সকাল ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হবে।
এদিন তিনি আরও বলেন, দ্বিতীয় দিনে এস ইউ সি আই প্রার্থী হিসেবে পশ্চিম ত্রিপুরা আসনে অরুণ কুমার ভৌমিকমনোনয়ন জমা দিয়েছেন।

