News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৬ দিন পর গুমা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার
Image

২৬ দিন পর গুমা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গ্রেফতার

উত্তর, ২১ মার্চ (হি.স.): প্রায় এক মাস আগে তৃণমূল কর্মীর বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। এই খুনের ব্যাপারে বৃহস্পতিবার ভোরে বসিরহাটে সীমান্তবর্তী এলাকা থেকে গৌতম দাসকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। এদিনই তাঁকে আদালতে তুলে ১৪ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়।

প্রসঙ্গত, বিজনের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে বিবাদ চলছিল জমি কারবারি গৌতমের। ঘটনার দিনও গৌতমকে ওই বাড়ি থেকে বেরতে দেখেছিলেন বলে দাবি করেন অনেকে। তাই তাঁর বিরুদ্ধেই খুনের মূল অভিযোগ ওঠে।

যার বাড়িতে উপপ্রধানকে গুলি করা হয়েছিল, সেই তুহিন দত্ত এবং গৌতমের ছায়াসঙ্গী পলাশ শর্মাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গৌতম গ্রেপ্তার না হওয়ায় দিন দিন এলাকায় ক্ষোভ বাড়ছিল। প্রতিবাদে এলাকায় বনধের ডাকও দিয়েছিলেন ব্যবসায়ীরা।

এই আবহে এদিন সকালে পলাশ শর্মার বাড়ির পাশের কাঠের গুদামের কাছে চাঁই করে রাখা কাঠের গুঁড়ো, ভুসি নিতে এসে এক ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান। অশোকনগর থানায় জানানো হলে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিক্ষোভকারীরা গৌতম দাসকে দ্রুত গ্রেফতারির দাবি জানান। তাকে গ্রেফতার করল পুলিশ।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top