News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা, অভিযুক্তের গাড়িতে আগুন
Image

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা, অভিযুক্তের গাড়িতে আগুন

দুর্গাপুর, ২০ মার্চ (হি.স.) : তৃণমূলের এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকার এক সুদ কারবারির বিরুদ্ধে।অভিযুক্তের গাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। দুর্গাপুরের কাঁকসা থানার গোপালপুর এলাকায় ঘটনাটিকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।

মৃতের নাম পবিত্র বিশ্বাস। ২৭ বছর বয়সি পবিত্রর পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ তাঁকে শম্ভু দাস নামে এক যুবক ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর পবিত্রর খোঁজ পাওয়া যায়নি।

ভোর ৩টের সময় শম্ভু দাসের বাড়ির সামনে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই ক্ষোভে ফেটে পড়ে পবিত্রর পরিবার। শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বাড়ি ভাঙচুরের সঙ্গে তাঁর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বুধবারও থমথমে এলাকা।

পবিত্রর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে, শম্ভু দাস সুদের কারবার করতেন। ব্যবসা সংক্রান্ত কারণেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top