News Flash

  • Home
  • দিনের খবর
  • পাণ্ডবেশ্বরে পুলিশের জালে চোরাই মোটর বাইক, ধৃত ২
Image

পাণ্ডবেশ্বরে পুলিশের জালে চোরাই মোটর বাইক, ধৃত ২

দুর্গাপুর, ২০ মার্চ (হি.স.) : চোরাই মোটরবাইক সহ পান্ডবেশ্বর পুলিশের জালে ধরা পড়ল দুই দুস্কৃতী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ ইসমাইল ও শেখ রহিম। তাদের কাছ থেকে একটি মেটরবাইক উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে খনি অঞ্চলে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠছিল। সেই মত পুলিশ তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযান চালায়। বীরভূম জেলার কাঁকর তলা থানার শেখ ইসমাইলের বাড়িতে পুলিশ প্রথমে অভিযান চালায়। সেখান থেকে মোটরবাইক চুরি চক্রে জড়ি অপরজনের হদিশ পায় পুলিশ। সেই মত ঝাড়খণ্ডের জামতড়ার নলা থানার শেখ রহিমের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে একজনের বাড়ি থেকে উদ্ধার হয় একটি চুরির বাইক। এদের দুজনকেই পরে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top