আগরতলা, ২০ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ ভগৎ সিং যুব আবাসে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সাংগঠনিক বৈঠকের আয়েজন করা হয়েছে৷
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন বৈঠকের শেষে বিজপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, আজ বা আগামীকাল ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হবে।
এদিন তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমাদের একমাত্র লক্ষ্য ত্রিপুরার দুটি আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া।

