মহারাষ্ট্রে ব্রিজ থেকে বাস উল্টে আহত ৩০ জন যাত্রী

মুম্বই, ২০ মার্চ (হি. স.): মহারাষ্ট্রের পারবানী জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। বুধবার রাজ্য পরিবহন দফতরের একটি বাস পারবানী জেলার জিন্তুর থেকে সোলাপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই সেখানকার একটি ব্রিজ থেকে বাসটি উল্টে নীচে পড়ে যায়। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা বিস্তারিত এখনও জানা না গেলেও পুলিশের অনুমান, বাসচালক কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বাসের।

জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। আহতদের প্রথমে জিন্তুর গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। পরে পারবানীর সরকারি হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।