News Flash

  • Home
  • দেশ
  • ধারালো অস্ত্র সহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
Image

ধারালো অস্ত্র সহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

মালদা, ১৭ মার্চ (হি.স): ধারালো অস্ত্র সহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রের খবরে নিমতলী এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন, মাবুদ আলী চাঁচল থানা এলাকার বাসিন্দা। গণেশ মণ্ডল ভুতনি থানা এলাকার বাসিন্দা। ওপর দুইজন শেখর মন্ডল ও সাদেক আলি মানিকচক থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি হাসুয়া, দুটি ভোজলি, একটি লোহার রোড, একটি দড়ি ও একটি বড়ো বস্তা। ১৪-১৫ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে নিমতলী এলাকায় জড়ো হয়েছিল। রাতের অন্ধকারের সুযোগে বাকিরা পালিয়ে গেলেও চারজনকে ধরে ফেলে পুলিশ। রবিবার ধৃত ৪ জনকেই মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top