News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁদর তাড়াতে পটকার আগুনে পুড়ে ছাই খড়ের পালুই
Image

বাঁদর তাড়াতে পটকার আগুনে পুড়ে ছাই খড়ের পালুই

বাঁকুড়া, ১৫ মার্চ (হি. স.) : বাঁদরের তাড়াতে গিয়ে ব্যবহৃত পটকার আগুনে ভস্মীভূত হয়ে গেল খড়ের পালুই। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার মালিয়াড়া গ্রামে । মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের পাশেই প্রশান্ত কর্মকারের বাড়ি।

তিনি বলেন, এবছর বর্ষা ভালো হয়নি। কোনো রকমে কিছুটা জমি চাষ করেছিলাম। তাতে যে ধান হয়েছিল তার খড় গৃহপালিত গরু মোষের খাবারের জন্য পালুই দিয়ে খামারে রাখাছিল । সব শেষ হয়ে গেল বলে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন।

পঞ্চায়েতের উপ প্রধান শান্তনু তেওয়ারী বলেন, আমি তখন অফিসে বসে কাজ করছিলাম। এলাকায় বন্য বাঁদরের উৎপাত ভীষণ বেড়েছে। সবজি বাগানের ক্ষতি তো করছেই যখন তখন বাড়িতেও চলে আসছে। মালিয়াড়ার অনেকেই জখম হয়েছেন বাঁদরের আঁচড় কামড় খেয়ে। তিনি বলেন অফিসে বসেই শুনতে পাচ্ছিলাম একদল বাঁদর সবজি খেতে নেমেছে। তাদের তাড়ানোর জন্য অনেকে টিন বাজাচ্ছেন। পটকাও ফাটছিল । সম্ভবত পটকার ছিটকে আসা আগুনের ফুলকি ছিটকে এসে খড়ের গাদায় পড়ে। শান্তনু বাবু বলেন আমিই প্রথম লক্ষ্য করি প্রশান্ত কর্মকারের খড়ের পালুই থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে বড়জোড়ার দমকল কেন্দ্রে ফোন করি। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top