News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
Image

নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি. স.): নির্বাচন কমিশনার নিয়োগের নতুন আইনে এখনই স্থগিতাদেশ দেওয়া হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী ২১ মার্চ এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছে।

নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষমতা একচ্ছত্রভাবে মন্ত্রিসভার হাতে থাকবে না। এদের নিয়োগ করবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতির যৌথ কমিটি। এই কমিটির সুপারিশ মেনেই রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশের পরেও নতুন করে বিল আনে কেন্দ্র।

বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের জোড়া শূন্যপদে দুই আমলাকে নিয়োগ করা হয়েছে। দেশের দুই নির্বাচন কমিশনারের পদে নিয়োগ করা হয়েছে সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি এই দুই নাম চূড়ান্ত করেছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনার নিয়োগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলাও দায়ের হয়। শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, নির্বাচন কমিশনার নিয়োগের উপর এখনই কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। ২১ মার্চ মামলাটি আবার শুনবে শীর্ষ আদালত।

Releated Posts

ভিলাই স্টিল প্ল্যান্টে টারবাইন বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত ৫

রায়পুর/দুর্গ, ৭ এপ্রিল (আইএএনএস): ছত্তিশগড়ের দুর্গ জেলায় অবস্থিত ভিলাই ইস্পাত কারখানা-এ টারবাইন বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল…

ByByNews Desk Apr 7, 2026

জ্বালানির দামে ধাক্কা: দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা…

ByByNews Desk Apr 7, 2026

বঙ্গের ভোটার তালিকা সংশোধন: বাদ পড়তে পারে প্রায় ৯১ লক্ষ নাম

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় বিচারিক যাচাই পর্ব শেষ হওয়ার পর প্রায় ৯১…

ByByNews Desk Apr 7, 2026

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top