News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএএ প্রসঙ্গে বার্তা বিজেপির, মুখ খুললেন রবিশঙ্কর, ধামি-সহ অনেকেই
Image

সিএএ প্রসঙ্গে বার্তা বিজেপির, মুখ খুললেন রবিশঙ্কর, ধামি-সহ অনেকেই

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হতেই এই আইনের সুফল তুলে ধরল বিজেপি। সিএএ বাস্তবায়ন প্রসঙ্গে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ মঙ্গলবার বলেছেন, “সিএএ নিয়ম তৈরি করা হয়েছে। এ জন্য আমরা আমাদের ভারত সরকার, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, সিএএ দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। এর একমাত্র উদ্দেশ্য হল হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ ও জৈনরা যারা প্রতিবেশী দেশগুলিতে উৎপীড়নের শিকার, তাঁদের সাহায্য করা। “

সিএএ কার্যকর প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “সিএএ কার্যকর করা ঐতিহাসিক। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নির্যাতিত হিন্দু, বৌদ্ধ, শিখ ও খ্রিস্টানরা এখন ভারতের নাগরিকত্ব পাবেন। এই পদক্ষেপের জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই।” হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছেন, “যারা দেশভাগের সময় ভারতে আসতে পারেননি এবং বিভিন্ন দেশে ধর্মের ভিত্তিতে নির্যাতিত হয়েছেন। যারা ২০১৪ সালের আগে ভারতে এসেছিলেন, তাঁদের এখানে কোনও অধিকার ছিল না। তাই প্রধানমন্ত্রী মোদী তাঁদের নাগরিকত্ব দিয়ে একটি ভাল কাজ করেছেন যাতে তাঁরাও মর্যাদার সঙ্গে নিজেদের জীবনযাপন করতে পারেন।”

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top