News Flash

  • Home
  • দেশ
  • ৩৪,৭০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
Image

৩৪,৭০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

আজমগড়, ১০ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তর প্রদেশের আজমগড়ে ৩৪,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রবিবার সেখানে ভাষণে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোকে কড়া আক্রমণ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আগের সরকারগুলোতে কোনও উন্নয়নকার্য হয়নি। শুধুই অপরাধ হয়েছে। আজ উত্তর প্রদেশ শুধু দেশের রাজনীতির ক্ষেত্রেই নয়, উন্নয়নেও এগিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতিতে জর্জরিত পরিবারভিত্তিক দল ক্ষমতায় থাকলে উন্নয়ন সম্ভব নয়। আগের সরকারগুলো অপরাধীদের সুরক্ষা দিত। আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

তিনি বলেন, মহারাজা সুহেলদাবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। উত্তর প্রদেশের আজমগড়, গাজীপুর, মৌ-সহ আশেপাশের জেলার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আর বাইরে যেতে হবে না। পরিসংখ্যানই বলে দিচ্ছে, উত্তর প্রদেশে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের ভাগ্য ও ছবি দুটোই বদলে গেছে। গত কয়েক বছরে লক্ষ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এখন উত্তর প্রদেশে বিনিয়োগ হচ্ছে। বহু শতাব্দী ধরে রাম মন্দির নির্মাণের অপেক্ষায় ছিল, সেটা পূরণ করেছে এই সরকার। কাশী ও মথুরার মতো এলাকাগুলো বিকশিত হচ্ছে। মোদী বলেন, ১৪০ কোটি মানুষ আমার পরিবার। দেশের মানুষ বলছে, উত্তর প্রদেশ বলছে আর আজমগড়ও বলছে এবার আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন ছাড়িয়ে যাবে। আমি আজমগড়ের জনগণকে উন্নয়নমূলক কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top