News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শোণিতপুরে ৩০০ কোটি টাকার প্রস্তাবিত সৌরশক্তি প্ৰকল্পের ভূমিপূজন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

শোণিতপুরে ৩০০ কোটি টাকার প্রস্তাবিত সৌরশক্তি প্ৰকল্পের ভূমিপূজন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

তেজপুর (অসম), ১০ মাৰ্চ (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলি রাজস্ব সার্কলের ব্ৰহ্মপুত্ৰ চাপরি ৩ নম্বর শীতলমারিতে ৩০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত ৫০ মেগাওয়াটের সোলার প্ল্যান্টের জন্য ভূমিপূজন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ভূমিপূজনের পর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে এটা রাজ্যের অন্যতম প্রতিশ্রুতি। তিনি বলেন, আগামী ৩০ এপ্ৰিল থেকে এই সৌরশক্তি প্ৰকল্পের নিৰ্মাণকাৰ্য শুরু হবে। প্ৰকল্পটির নিৰ্মাণ সম্পূৰ্ণ করার সময়সীমা ধাৰ্য করা হয়েছে আগামী ২০২৫ সালের এপ্ৰিল মাস।

গত সাত দিনে চিত্তাকর্ষক ১৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্টের শিলান্যাস হয়েছে। অসম আজ দ্রুত সবুজ শক্তির হাব হওয়ার উচ্চাভিলাষী লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে।

মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ২০২৮ সালের মধ্যে সৌরশক্তির মাধ্যমে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজ্য সরকার এগোচ্ছে। তাঁর সরকারের কল্যাণমূলক উদ্যোগের ধারা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

আজ তিনি শোণিতপুরে অসম সরকারের মডেল রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন করেছেন। রাজ্যের যুবক-যুবতাদের উপযুক্ত কর্মসংস্থানের ওপর সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শিশুদের উইংস দিতে বদ্ধপরিকর আমরা।’

এছাড়া মুখ্যমন্ত্রী ড. শর্মা আজ শোণিতপুর জেলার উন্নয়নে ১,৩৭০ কোটি টাকার বেশি প্রকল্পের পাশাপাশি উল্লেখযোগ্য বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

আজকের অনুষ্ঠানে প্রশাসনিক কর্তাব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অশোক সিংঘল, সাংসদ পল্লবলোচন দাস, বিধায়ক পদ্ম হাজরিকা, রঞ্জিতকুমার দত্ত প্রমুখ।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top