News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের জনগর্জন-এর দুপুরেই সন্দেশখালিতে সভা বিজেপির
Image

তৃণমূলের জনগর্জন-এর দুপুরেই সন্দেশখালিতে সভা বিজেপির

কলকাতা, ১০ মার্চ (হি. স.): বাংলার রাজনীতিতে হাইভোল্টেজ রবিবাসরীয় সকাল। রবিবার ব্রিগেডে সভা রাজ্যের শাসক দল তৃণমূলের। আবার সেদিনই সন্দেশখালিতে সভা রয়েছে বিজেপির।

উল্লেখ্য, তৃণমূলের জনগর্জনের দিনেই সন্দেশখালিতে সভা করার কথা আগেই জানিয়েছিল বিজেপি। যদিও পুলিশ অনুমতি দেয়নি। এই নিয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হলে, আদালত সভার অনুমতি দেয়। আদালত জানায়, ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবে বিজেপি। সভার সময় হতে হবে সকাল ১০ টা থেকে বিকেল ৫টার মধ্যে। সভায় কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। আদালতের নির্দেশের পরেই সভার প্রস্তুতি শুরু করে বিজেপি। রবিবার দুপুরে সভা বিজেপির। জানা গেছে, বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সন্দেশখালিকে কেন্দ্র করেই উত্তপ্ত বাংলার রাজ্য-রাজনীতি। সেই ইস্যুতে রাজ্যের শাসকদলকে আরও একবার বিঁধতে সন্দেশখালির এই সভা বলে মনে করা হচ্ছে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top