News Flash

  • Home
  • বিদেশ
  • একাত্তরের গণহত্যার স্বীকৃতি আদায় সম্ভব : বাংলাদেশের বিদেশমন্ত্রী
Image

একাত্তরের গণহত্যার স্বীকৃতি আদায় সম্ভব : বাংলাদেশের বিদেশমন্ত্রী

ঢাকা, ১০ মার্চ (হি.স) : সমন্বিত উদ্যোগ নেওয়া হলে একাত্তরে পাক হানাদারদের বর্বরচিত গণহত্যার বাংলাদেশের জেনোসাইডের স্বীকৃতি আদায় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গণহত্যার স্বীকৃতির জন্য সুষ্ঠু সমন্বয় দরকার। এর জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে সমন্বয় দরকার। আমি মন্ত্রণালয়ে কথা বলবো এটি নিয়ে কী করা যায়।’

রবিবার ১০ মার্চ জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘জেনোসাইড ইন বাংলাদেশ: সিকিং রিকগনিশন অ্যান্ড রিপারেশন’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বাঙালীদের উপর পকিস্তানের এই গণহত্যার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সগ্রামে ভারতের সহায়তাকে আগ্রাসন বলে চালানোর চেষ্টা করেছে। কিন্তু সেটা করে সত্যিটা ধামাচাপা দেওয়া যায়নি।

তিনি বলেন, পৃথিবীর অনেক জায়গায় বাংলাদেশের জেনোসাইড নিয়ে কথা হচ্ছে। যেহেতু ৫২ বছর আগের ঘটনা, সেজন্য সুষ্ঠু ডকুমেন্টেশন করা অত্যন্ত জরুরি। ভিসুয়াল ডকুমেন্টেশন আমাদের বেশি নেই এবং এখন ভিসুয়াল ডকুমেন্টেশন করাও সম্ভব নয়।

রুয়ান্ডা, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ আরও অনেক দেশের জেনোসাইড স্বীকৃতি পেয়েছে, সেখানে ৩০ লাখ নয়, তিন-চার লাখ মানুষ মারা গেছে। আমাদের এখানে এটি স্বীকৃতি না পাওযার অন্যতম কারণ হচ্ছে যারা মুক্তিযুদ্ধ চায়নি, সেই অপশক্তিকে নিয়ে রাজনীতি করা এবং যারা স্বাধীনতা চায়নি, বরং পাকিস্তানিদের পক্ষ অবলম্বনকারী জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির রাজনীতি করা, তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের জেনোসাইডের স্বীকৃতি আদায়ের পাশাপাশি পাকিস্তানিরা যে আমাদের ২৩ বছর শোষণ করেছে সেটি নিয়েও আমাদের কথা বলা দরকার।’

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top