News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের শ্মশানে ইলেকট্রিক চুল্লির শিলান্যাস করলেন অধ্যক্ষ
Image

ধর্মনগরের শ্মশানে ইলেকট্রিক চুল্লির শিলান্যাস করলেন অধ্যক্ষ

আগরতলা, ৯ মার্চ: ধর্মনগরের শ্মশানে ইলেকট্রিক চুল্লি এবং রানা দীঘির পাড়ে মার্কেট স্টলের শিলান্যাস করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।শনিবার শিবরাত্রির শুভক্ষণে ধর্মনগর মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি এবং রানা দিঘির পারে মার্কেট স্টলের শিলান্যাস করলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 

উপস্থিত ছিলেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মনজু রানী নাথ, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ এবং পুরো পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়া। 

উল্লেখ্য মার্কেট স্টলে বরাদ্দ রয়েছে তিন কোটি দুই লক্ষ ৫৭৯৪৭ টাকা এবং ইলেকট্রিক চুল্লির জন্য ব্যয় হবে এক কোটি ৯ লক্ষ ৯৫৫১ টাকা। উদ্বোধন করে অধ্যক্ষ বলেন রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। আগে একটা সময় ছিল শুধু নেই নেই নিপীড়িত শোষিত বঞ্চিত পরস্ত্রী কাতর এই করে করে ২৫ টা বছর আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছিল। কোন কিছু না করে শুধু আন্দোলন আর আন্দোলন। বাস্তবে আন্দোলনের কোন ফলপ্রসূ প্রভাব পরিলক্ষিত হতো না। এখন আন্দোলন না করি একের পর এক উন্নয়ন হয়ে চলেছে। 

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের প্রতিটি স্তরের মানুষের উন্নয়ন সাধিত হচ্ছে। এখন আর আন্দোলন করে ন্যায্য পাওনা গুলি পেতে হয় না এমনিতেই সরকার মুখিয়ে আছে মানুষের ন্যায্য পাওনা যেগুলি উন্নয়নমুখী কেমন করে সেগুলি দেওয়া সম্ভব। পুরো পরিষদের চেয়ারম্যান বলেন প্রতিটি মার্কেট স্টলের ঘর হবে ১১ ফুট এবং সাত ফুট মাপের অর্থাৎ প্রতিটি ঘরের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে ৭৭ বর্গফুট করে। 

যেকোনো ব্যবসায়ের ক্ষেত্রে একটা সঠিক প্রমাণ মাপ বলে বর্ণনা করা হয়। আরো কি কি উন্নয়নের পরিকল্পনা রয়েছে তা উপস্থিত অতিথিদের বক্তব্যে ফুটে ওঠে।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top