News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দেওয়ার খেলায় নেমেছে শাসক দল বিজেপি
Image

লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দেওয়ার খেলায় নেমেছে শাসক দল বিজেপি

আগরতলা, ৯ মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দেওয়ার খেলায় নেমেছে শাসক দল বিজেপি। তিপরা মথাকে বগলদাবা করার পর সিপিএমের বিরুদ্ধে রীতিমতো রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে শাসক দল। এরই প্রতিফলন ঘটল শনিবার ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় সংলগ্ন এলাকায়।

সিপিআইএমের অফিস দখল করে শাসক দল বিজেপির অফিস তৈরি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিজেপির মন্ত্রিসভায় যোগদানের পর থেকেই ক্রমশ শক্তি হারাচ্ছে তিপরা মথা। 

গ্রাম পাহাড়ে গণহারে মথা ছেড়ে বিজেপিতে যোগদান করছেন জনজাতি অংশের মানুষ। শুধু তাই নয় শাসকদলের কূট চালে মথা শাসিত এডিসিতেও এবার মথাকে ডিঙিয়ে শক্তি প্রদর্শন করতে শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকরা।

শনিবার এমনই একটি ঘটনা সামনে উঠে আসলো এডিসি সদর দপ্তর খুমলুঙ ফরেস্ট চৌমুহনীতে। খুমলুঙ ফরেস্ট চৌমুহনীতে শনিবার দিন দুপুরে বিরোধী সিপিআইএমের লোকাল কমিটির অফিস জবরদখল করলো বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ এদিন দুপুরে খুমলুঙ বাজার সংলগ্ন ফরেস্ট চৌমুহনি এলাকায় সিপিআইএম দলীয় অফিস দখল করে টাকারজলা বিজেপি মন্ডল যুব মোর্চার কর্মীরা। 

এই জবরদখল অভিযানের নেতৃত্বে ছিলেন টাকারজলা বিজেপি মন্ডল যুব মোর্চার সভাপতি ফুলকুমার দেববর্মা সহ বিজেপি যুব মোর্চার অন্যান্য স্থানীয় নেতৃত্ব। বিজেপি যুব মোর্চার কর্মীরা এদিন দুপুরে দলবেঁধে সিপিআইএম পার্টি অফিসে যায়। সেখানে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সিপিআইএমের ফ্লাইট ফেস্টুন বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

পরে পুরো পার্টি অফিস বিজেপির পতাকা দিয়ে সাজিয়ে দেওয়া হয়। বাজি ফাটিয়ে কয়েক ঘন্টা ধরে চলে আনন্দ উল্লাস। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং বিজেপির নামে জিন্দাবাদ জয়ধ্বনি তোলা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পরই বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি তিপড়া মথার স্থানীয় নেতাকর্মীরা এইভাবে বিরোধী দলের পার্টি অফিস জবরদখলের ঘটনা মেনে নিতে পারছেন না। তিপরা মথা এই জবরদখলের বিরুদ্ধে এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ করছে। কিন্তু যেহেতু মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করে বিজেপি মন্ত্রিসভায় সদস্যপদ নিয়েছেন সেহেতু দলের সাধারণ কর্মী সমর্থকদের এখন মুখ বুঝে বিজেপির সবকিছু সহ্য করতে হচ্ছে। প্রসঙ্গত সিপিআইএম মেলার মাঠের এক নেতা বিষয়টিতে তীব্র প্রতিক্রিয়া জাহির করেছেন। সিপিআইএমের বিবরণ ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে এই দলীয় অফিসেই রাজনৈতিক কাজকর্ম করেছেন সিপিআইএম নেতা কর্মীরা। 

২০২৩ সালের বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর সাময়িক কালের জন্য এই পার্টি অফিসটি বন্ধ ছিল। কিন্তু এডিসির শাসন ক্ষমতায় থাকা তিপরা মথা কোনদিন এই সিপিআইএম পার্টি অফিসের উপর কোন ধরনের আক্রমণ করেনি। মথার শাসনে এডিসি সদরে নিরাপদ ছিল বিরোধীদলের এই কার্যালয়। কিন্তু মথা বিজেপির সাথে মিশে যাওয়ার পরই এডিসিতে রীতিমতো নিস্তেজ হয়ে গেছেন দলীয় কর্ম সমর্থকরা। এবার মথার গণ্ডির মধ্যে ঢুকেই বিরোধীদলের কার্যালয় জবর দখল করে নিল বিজেপি। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে।

Releated Posts

সারা দেশে ‘হেলদি পঞ্চায়েত’ বিভাগে প্রথম স্থান অর্জন কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের, গর্বিত ত্রিপুরা

আগরতলা, ২৪ জুন: ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাট আরডি ব্লকের অধীনস্থ কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের মধ্যে ‘হেলদি পঞ্চায়েত’ বিভাগে…

ByByReshmi Debnath Jun 24, 2026

বেহাল কলাছড়া-থাইলিক তৈসা রেলস্টেশন সড়ক, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

সাব্রুম, ২৪ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত কলাছড়া-থাইলিক তৈসা রেলস্টেশন সংযোগকারী সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

বাবুর বাজারের আবর্জনা ফেলা নিয়ে উত্তপ্ত হীরাছড়া চা বাগান এলাকা, পথ অবরোধ ও বিক্ষোভ

কৈলাসহর, ২৪ জুন: কৈলাসহরের বাবুর বাজারের আবর্জনা হীরাছড়া চা বাগান এলাকায় ফেলার প্রতিবাদে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে…

ByByReshmi Debnath Jun 24, 2026

সংরক্ষিত শূন্যপদ পূরণে বিশেষ নিয়োগের দাবিতে টিএসএফের বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন : তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য সংরক্ষিত দীর্ঘদিনের শূন্যপদগুলি অবিলম্বে পূরণের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top