News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে ভাঙন ধরল কংগ্রেসে, সুরেশ পাচৌরি-সহ অনেকেই যোগ দিলেন বিজেপিতে
Image

মধ্যপ্রদেশে ভাঙন ধরল কংগ্রেসে, সুরেশ পাচৌরি-সহ অনেকেই যোগ দিলেন বিজেপিতে

ভোপাল, ৯ মার্চ (হি.স.): লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, কংগ্রেসের অবস্থা ততই যেন খারাপ হচ্ছে! এবার মধ্যপ্রদেশে ভাঙন ধরল কংগ্রেসে। শনিবার হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পাচৌরি-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন সঞ্জয় শুক্লাও। ভোপালে বিজেপির দলীয় কার্যালয়ে সবাই পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। সুরেশ, সঞ্জয় এবং অন্যান্যদের বিজেপিতে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি সভাপতি ভি ডি শর্মা ও মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়।

মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন বলেছেন, “রাহুল আগে আগে যাচ্ছেন, পিছনে পিছনে কংগ্রেস পরিষ্কার হয়ে যাচ্ছে।” শিবরাজ সিং চৌহান বলেছেন, “কংগ্রেসকে শেষ করার পরই রাহুল গান্ধী হাঁফ ছাড়বেন। কংগ্রেস নেতৃত্ব হতাশ সমস্ত বড় নেতা। কংগ্রেস বিলুপ্তির পথে।” কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, “ন্যায় যাত্রা বের করছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সমস্ত নেতা-কর্মীরাও বুঝতে পারছেন, যদি কেউ দেশের সঙ্গে ন্যায়বিচার করে থাকেন তবে তিনি হলেন প্রধানমন্ত্রী মোদী। তাই অনেকেই বিজেপিতে যোগ দিচ্ছেন।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top