News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়ির হিমঘরে অ্যামোনিয়া গ্যাসে মৃত ১, অসুস্থ আরও ৩
Image

জলপাইগুড়ির হিমঘরে অ্যামোনিয়া গ্যাসে মৃত ১, অসুস্থ আরও ৩

জলপাইগুড়ি, ৯ মার্চ (হি.স.) : হিমঘর থেকে লিক হওয়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে ঝলসে মৃত্যু হল এক টেকনিশিয়ানের। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বেরুবাড়ির ঘুঘুডাঙা এলাকার ঘটনা।

প্রাথমিক ভাবে ধারণা, জনতা হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করাতেই বিপত্তি। মৃত টেকনিশিয়ানের নাম কুতুবউদ্দিন শেখ। বাড়ি উত্তর ২৪ পরগনায়।

শনিবার সকাল আটটা নাগাদ দমকল বাহিনীর কাছে খবর আসে, ঘুঘুডাঙা এলাকায় অবস্থিত জনতা হিমঘর থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছে। খবর পেয়েই দ্রুত জলপাইগুড়ি থেকে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। খবর ছড়াতেই হিমঘর থেকে গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

প্রশাসন সূত্রে খবর, হলদিবাড়ি, জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত জানান, এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হিমঘরের টেকনিশিয়ানরা ভিতরে নির্গমন বন্ধ করতে করতে পেরেছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু তার পরেই ওই টেকনিশিয়ানের মৃত্যুর কথা জানা যায়।

শোনা যায়, তিনি আজ পাইপে উঠে কাজ শুরু করেছিলেন। হঠাৎ পাইপ ফেটে যায়, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাসেই ঝলসে মারা যান তিনি। ঘটনায় আহত আরও তিন জন। পরে এনডিআরএফ দল এসে গ্যাস নির্গমন বন্ধ করে বলে পুলিশ সূত্রে খবর।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top