News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে শুভেন্দুর সভায় সায় হাইকোর্টের
Image

তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে শুভেন্দুর সভায় সায় হাইকোর্টের

কলকাতা, ৮ মার্চ, (হি.স.): তৃণমূলের ব্রিগেডের দিনেই অর্থাৎ ১০ মার্চ সন্দেশখালিতে সভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, আগামী ১০ মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালি গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু। তবে কোনওভাবেই উস্কানিমূলক কোনও মন্তব্য করতে পারবেন না। যে জায়গায় শুভেন্দু সভা করতে চেয়েছিলেন, সেখানে আপাতত সভা করতে পারছেন না তিনি। ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় শুভেন্দুবাবু সভা করতে পারেন বলে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছে।

এদিন শুনানি চলাকালীন রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘‘এই মিটিং করতে না দিয়ে আপনারা কাকে রক্ষা করতে চাইছেন? সুন্দরখালিতে কোনও গোলমাল না থাকায় সেখানে কোনও ১৪৪ ধারা ছিল না। কিন্তু মামলা করার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।’’ সভা আটকাতেই এই ১৪৪ ধারা জারি কি না, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। আদালত জানায়, আগামী ১০ মার্চ ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ন্যাজাটের দক্ষিণ আক্রাতলায় সভা করতে পারবেন শুভেন্দুবাবু।

Releated Posts

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top