News Flash

Image

ফের নাবালিকার বিয়ে ভাঙলো চাইল্ডলাইন

নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ৮ মার্চ: আঠারো বছরের নিচে কোন বালিকাকে বিয়ে দেওয়া যাবে না। আদালতের নির্দেশে ভারত সরকারের পাশাপাশি প্রতিটি রাজ্য সরকার এই আইন লাগু করেছে। তথাপি এই আইন ভঙ্গ করে নাবালিকাদের বিয়ে হচ্ছে। এইরূপ একটি বিয়ের সংবাদ পেয়ে চাইল্ড লাইনের কর্মীরা তৎপর হয়ে উঠে।

এবারের ঘটনাটি ঘটেছে  ফটিকরায় বিধানসভার আসামবস্তি মণিপুরী পাড়ায়। তবে নাবালিকার বিয়ে ভেস্তে যায়। চাইল্ড লা ইন কর্মীরা বিয়ে বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। চাইল্ড লাইনের কর্মীদের কাছে গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। কাল বিলম্ব না করে ঘটনাস্থলে ছুটে যায় চাইল্ড লাইনের কর্মীরা। সেখানে গিয়ে ঐ নাবালিকার জন্মের প্রমাণপত্র প্রথমে যাচাই করতে শুরু করে। জন্মের তারিখ দেখে জানতে পারে যে ঐ নাবালিকার বয়স মাত্র ১৭ বছর।

চাইল্ড লাইন কর্মীরা তার পিতা মাতা এবং অন্যান্য অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে। অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে কি পরিণতি হয় তা চাইল্ড লাইনের পক্ষ থেকে বোঝানো হয়। পরে তারা জানান ১৮ বছর হওয়ার আগে ওই নাবালিকাকে বিয়ে দেবে না অভিভাবকরা।

এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন চাইল্ড লাইনের কর্মী কুন্তলা  সিনহা, শামীম মিয়া, নিমাই রায়, ডিসিপিউ-র কর্মী সঞ্জিত পুরকায়স্থ।  

Releated Posts

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026

টাকারজলা নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি-র বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের

আগরতলা, ২৪ জুন,: বিশালগড় মহকুমার টাকারজলা এলাকায় এক গ্রামীণ মহিলার ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top