News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালাছড়া আর ডি ব্লকের উন্নয়নমূলক কাজের নামে দুর্নীতির অভিযোগ
Image

কালাছড়া আর ডি ব্লকের উন্নয়নমূলক কাজের নামে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ মার্চ: বিভিন্ন ব্লক এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে দুর্নীতির মারাত্মক অভিযোগ করতে শুরু করেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজকর্মের যে মহড়া চলছে তাতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কালাছড়া আর ডি ব্লকের উন্নয়নমূলক কাজের বহর।

উন্নয়নমূলক কাজের নামে এই ব্লকের অধীন কোটি কোটি টাকার কাজে একের পর এক ঘোটালা বের হয়ে আসছে বলে অভিযোগ। এমনকি ব্লকের শৌচাগার নির্মাণ হচ্ছে ব্লকের নিজস্ব এলাকায়। এই শৌচাগার নির্মাণের ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতির হাত থেকে রেহাই পাচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের টাকা।

যেকোনো সিমেন্ট কংক্রিট বালি মিশিয়ে ঢালাই এর ক্ষেত্রে মসলা যে বানানো হয় তা সব সময় একটা প্লেট বানিয়ে তার ওপর বাড়ানোর নিয়মকানুন রয়েছে। এখানে প্লেট দূর অস্ত সরাসরি মাটির উপরে কিছুটা সিমেন্ট কিছুটা বালি কিছুটা কংক্রিট আর বাকি সব মাটি মিশিয়ে মশলা বানিয়ে ঢালাই এর কাজ চলছে।

 ব্লকের ইঞ্জিনিয়ারদের সরাসরি তত্ত্বাবধানে এই মাটি মেশানো সিমেন্ট বালুর মসলা তাও আবার সঠিক অনুপাতে নেই তা দিয়েই শৌচাগারের মসলার কাজ সম্পন্ন হচ্ছে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে সিমেন্টের মসলা দিয়ে বানানো ঢালাই পায়ের লাথিতে ভেঙ্গে চুরমার হয়ে টুকরো টুকরো হয়ে যায়। অথচ ব্লকের ইঞ্জিনিয়ারদের এবং ব্লক আধিকারিকের চোখের সামনে তাদের তত্ত্বাবধানে হচ্ছে।

 দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স আনার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক না কেন কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার ঠিকাদার এবং আধিকারিকদের অবহেলার কারণে কোটি কোটি টাকার আদ্য শ্রাদ্ধ উন্নয়নের নামে এইভাবেই নষ্ট হয়ে যাবে। উল্লেখ্য এই ব্লকের দুর্নীতি কাহিনী পূর্বে বহুবার পত্রপত্রিকায় ছাপানো হলেও আগেও যেমন দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছিল এখনো একইভাবে দুর্নীতি অব্যাহত রয়েছে।

ধর্মনগর শহর থেকে কিছুটা দূরে হওয়ায় জনা কয়েক রাজনৈতিক নেতাকে মুষ্টিগত করে উন্নয়নের টাকার আদ্য শ্রাদ্ধ এইভাবে যুগ যুগান্তর ধরে চলে আসছে এবং চলবে বলে দুর্নীতি পরায়ণ লোকেদের একান্ত বিশ্বাস।

Releated Posts

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top