আগরতলা, ৬ মার্চ : আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এরই উপলক্ষ্যে আজ যৌথভাবে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং শ্রমজীবি নারী সমিতি আগরতলা রাজপথে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে মিলিত হয়েছে।
এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমাদাস বলেন, আজকের হিংসার রাজনীতি বন্ধ করা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা জোরদার করার স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।তাছাড়া বহু অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেআইনিভাবে ছাটাই হচ্ছে। পুনরায় কাজে নিযুক্ত হতে পারছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।

