News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুরে কেপমারির ঘটনায় ধৃত ১
Image

দুর্গাপুরে কেপমারির ঘটনায় ধৃত ১

দুর্গাপুর, ৪ মার্চ (হি. স.) : সিসিটিভির ফুটেজে দেখে ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার হল বেনাচিতির কেপমারির ঘটনায় অভিযুক্ত একজন। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম কালিদাস নাইডু। সে হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেলের বালিকাটা এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত ২ মার্চ জোতিষ দাস নামের দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী বেনাচিতির একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক থেকে ১লক্ষ ৮০হাজার টাকা তুলে কেপমারির শিকার হন। ব্যাঙ্ক থেকে টাকা তুলে কাপড়ের একটি ব্যাগের মধ্যে নিয়ে ব্যাঙ্কের বাইরে যান। এবং সেই টাকা ভর্তি ওই ব্যাগ সাইকেলের হ্যান্ডেলে ঝোলান। তারপরেই ঘটে অভিনব বিপত্তি। জোতিস দাস দাবি করে বলেন,”তিনি টাকা ভর্তি থলে নিয়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে সাইকেলের হ্যান্ডেলে ঝোলালাম। রাস্তার ওপর কিছু দশ, বিশ টাকার নোট পড়ে রয়েছে বলে জানায় এক যুবক। আর ওই টাকা দেখতে যাওয়ায় কাল হয়। দেড় মিনিটের মধ্যে তার থলে থেকে টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ ওই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সহ রাস্তার পাশের বেশ কয়েকটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। ওই ফুটেজ দেখে ব্যান্ডেল থেকে কালিদাস নাইডুকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও দুজনের খোঁজে তল্লাশি চলছে।

Releated Posts

নারী সংরক্ষণ বিল নিয়ে ঐকমত্যের আহ্বান মোদীর, ২০২৯ লোকসভায় ৩৩% সংরক্ষণের আশ্বাস

তিরুভাল্লা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): নারী ক্ষমতায়নকে সামনে রেখে নারী সংরক্ষণ বিল নিয়ে সর্বসম্মত সমর্থনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে আর ঠিকানার প্রমাণ লাগবে না: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৫ কেজির…

ByByNews Desk Apr 4, 2026

ইভিএম খারাপ হলে ভোট বন্ধের ডাক, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএম বিকল হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা…

ByByNews Desk Apr 4, 2026

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top