News Flash

  • Home
  • প্রধান খবর
  • মারাঠা সংরক্ষণের বিষয়ে সরকার ইতিমধ্যেই নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছে : একনাথ শিন্ডে
Image

মারাঠা সংরক্ষণের বিষয়ে সরকার ইতিমধ্যেই নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছে : একনাথ শিন্ডে

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): মারাঠা সংরক্ষণের বিষয়ে সরকার ইতিমধ্যেই নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছে। জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মারাঠা সংরক্ষণের দাবিতে মনোজ জারাঙ্গ পাটিলের অনশন সম্পর্কে শুক্রবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, “মারাঠা সংরক্ষণের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যেই নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছে। শুক্রে কমিটির রিপোর্টের ভিত্তিতে, আমরা মারাঠা সংরক্ষণের বিষয়টি এগিয়ে নেব। কুনবি নিবন্ধনের প্রেক্ষাপটে ইতিমধ্যেই এগিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই নিয়ে কাজ চলছে। অনশনে যাওয়ার কোনও প্রয়োজন ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটি হচ্ছে, আমরা তাঁকে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি।”

শুক্রবার সকালে মহারাষ্ট্র রাজ্য অনগ্রসর কমিশনের প্রধান বিচারপতি শুক্রে মারাঠা সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক অবস্থার উপর কমিশনের সমীক্ষা রিপোর্ট মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে জমা দিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেছেন, “এই সমীক্ষা রিপোর্ট মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং তার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে। একই বিষয়ে একটি বিশেষ বিধানসভা অধিবেশন ইতিমধ্যে ২০ ফেব্রুয়ারি ডাকা হয়েছে।” শিন্ডে আরও বলেন, “এই সমীক্ষার কাজটি যেভাবে সম্পন্ন হয়েছে তা দেখে, আমাদের সরকার নিশ্চিত যে শিক্ষাগত, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে, এই সংরক্ষণ সংবিধান এবং আইনের পরীক্ষায় দাঁড়াতে সক্ষম হবে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top