News Flash

  • Home
  • খেলা
  • ৫০০ উইকেট নিয়ে কুম্বলের তালিকায় নাম লেখালেন অশ্বিন
Image

৫০০ উইকেট নিয়ে কুম্বলের তালিকায় নাম লেখালেন অশ্বিন

রাজকোট, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ৫০০ উইকেট নিয়ে কুম্বলের তালিকায় নাম লেখালেন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি। শুক্রবার রাজকোটের দ্বিতীয় টেস্টে জ্যাক ক্রলিকে আউট করে এমন নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। ১৩২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬১৯।

এদিকে অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরনের পর বিশ্বের দ্বিতীয় বোলার যিনি ১০০টি টেস্ট খেলার আগেই ৫০০ উইকেট নিলেন। ৯৮-তম টেস্টে ৫০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। আর সার্বিকভাবে বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটে পেলেন অশ্বিন। তাঁর আগে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন টপকেছেন মুথাইয়া মুরলীধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৯০), অনিল কুম্বলে (৬১৯), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালস (৫১৯) ও নাথান লিয়ন (৫১৭)।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top