News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোলাইবাড়ীতে আনন্দমেলার নামে চলছে জুয়ার রমরমা ব্যবসা নীরব দর্শকের ভূমিকায় প্রসাশন
Image

জোলাইবাড়ীতে আনন্দমেলার নামে চলছে জুয়ার রমরমা ব্যবসা নীরব দর্শকের ভূমিকায় প্রসাশন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ ফেব্রুয়ারি: শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী মোটর স্ট্যান্ডে আয়োজন করা হয়েছে আনন্দ মেলার।  জানা যায় প্রসাশনিক কোনোপ্রকার অনুমোদন ছাড়াই চলছে এই আনন্দ মেলা।  মেলাকে কেন্দ্র করে মেলার বিভিন্ন চত্বরে বসানো হয়েছে জুয়া খেলার বোর্ড।  যার ফলে জুয়ার নেশায় আসক্ত হয়ে সর্বশান্ত হয়ে পরছেন জোলাইবাড়ীর লোকজনেরা। প্রকাশ্য জুয়া খেলার চিত্র ফুঁটে উঠা সত্বেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে আরক্ষা প্রসাশন।  

অপরদিকে অনুমোদন ছাড়া এইভাবে মেলা চলাকে কেন্দ্র করে নানান প্রশ্ন জাগছে লোকমনে।  কোনো এক অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে এইধরনের প্রকাশ্য জুয়াখেলা ও অনুমোদন ছাড়া মেলা চলছে বলে ধারনা স্থানীয়দের। এখন দেখার বিষয় এই বিষয়ে শান্তির বাজার মহকুমাশাসক ও আরক্ষা প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Releated Posts

ভোররাতে মোবাইল দোকানে চুরি, তেলিয়ামুড়া বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: ভোররাতের অন্ধকারে মোবাইল দোকানের তালা ভেঙে একাধিক বহুমূল্যবান মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top