কৃষকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

বুদাউন, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের হযরতপুর থানা এলাকায় অবস্থিত গ্রামে চাষের জমি পাহারা দিতে যাওয়া এক কৃষকের দেহ ঝুলন্ত অবস্থায় গাছ থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম ধীরেন্দ্র গিরি (৪২)।

জানা গেছে, ধীরেন্দ্র গিরি বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে চাষের জমি পাহারা দিতে গিয়েছিলেন। রাতে সে না ফেরায় পরদিন শুক্রবার সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে গেলে গ্রামের বাইরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ধীরেন্দ্র গিরির দেহ দেখতে পান।

ঝুলন্ত দেহ দেখে কৃষকের বাড়ি ও গ্রামবাসী পুলিশকে খবর দেয়। হজরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করে। অন্যদিকে ধীরেন্দ্র গিরির মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। হজরতপুর থানার পুলিশ বলছে, ধীরেন্দ্র গিরির পরিবার যা অভিযোগ দায়ের করবে, তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।