মহারাষ্ট্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন একনাথ শিন্ডে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিন্ডেকে সামাজিক মাধ্যম এক্স-এ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে গতিশীল এবং পরিশ্রমী বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন, “মহারাষ্ট্রের গতিশীল ও পরিশ্রমী মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে জিকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি তৃণমূল স্তরের মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং পরিশ্রমী স্বভাবের জন্য নিজের পরিচয় তৈরি করেছেন। তিনি মহারাষ্ট্র রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।”