News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে জেলা ভিত্তিক এনভারমেন্টাল এক্সিবিশন এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠিত
Image

ধর্মনগরে জেলা ভিত্তিক এনভারমেন্টাল এক্সিবিশন এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ ফেব্রুয়ারি: শুক্রবার ধর্মনগরের চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাজ্য পরিবেশ দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক এনভারমেন্টাল এক্সিবিশন এবং মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষাধিকারী সুখময় নাথ।

তাছাড়াও উপস্থিত ছিলেন ওএসডি সমীর রঞ্জন নাথ ওএসডি কৃতি সুন্দর দে, জেলাশাসকের অফিস থেকে প্রতিনিধি হিসেবে ডিসি সন্দীপ দেববর্মা, চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিলীপ কুমার রায়, রাজবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার রিপন চক্রবর্তী, ধর্মনগর উচ্চতর বালিকা বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেড মিস্ট্রেস সুপর্ণা ঘোষ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক দীপঙ্কর গুপ্ত।

চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দিলীপ কুমার রায় জানান জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচন নিকটবর্তী হওয়ায় জনপ্রতিনিধিরা রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় শুধুমাত্র দফতরের কর্মকর্তাদের দ্বারা এই অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়।

ছাত্রছাত্রীরা হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম এবং তাদেরকে পরিবেশ নিয়ে সজাগ করার দায়িত্ব রাজ্য পরিবেশ দপ্তরের পক্ষ থেকে শিক্ষা দপ্তর কে দেওয়া হয়েছে। যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে এবং দূষণের ফলে বিভিন্ন ধরনের অসঙ্গতি পরিবেশে পরিলক্ষিত হচ্ছে তা থেকে সমাজকে তথা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত রাখা এবং স্বচ্ছ পরিবেশ উপহার দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন বিদ্যালয় থেকে আশা ছাত্র-ছাত্রীরা মডেল প্রদর্শনীর মাধ্যমে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায়, সুস্থিত এক নির্মল পরিবেশ উপহার দেওয়া যায় তা প্রদর্শিত হয়েছে।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top