News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করে পুনরায় বিমান পরিষেবা শুরু করা হোক : বীরজিৎ সিনহা
Image

কৈলাসহরের বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করে পুনরায় বিমান পরিষেবা শুরু করা হোক : বীরজিৎ সিনহা

আগরতলা, ৮ ফেব্রুয়ারি :কৈলাসহরের বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করে পুরাতন বিমানবন্দরের সংস্কার করে বিমান পরিষেবা শুরু করা হোক। আজ কৈলাসহর জেলা কংগ্রেস কার্যালয়ে সংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা।

এদিন তিনি বলেন, কৈলাসহরের বিমানবন্দরের পরিসীমা প্রসারিত করা হোক। গত ১০ বছর আগে কেন্দ্রীয় সরকার পুরাতন বিমানবন্দরের সংস্কার করে বিমান পরিষেবা শুরু করার জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু বাম আমলে জমি অধিগ্রহণ না করাতে এই বিমানবন্দরে কাজ শুরু হয় নি।

তাই তিনি ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন অতিসত্বর জমি অধিগ্রহণ করে পুনরায় বিমানবন্দরটি চালু করা হোক। এই বিষয় নিয়ে বিধানসভায় চলাকালীন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে কথাবার্তা হয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সাথে কথাবার্তা বলবেন। মুখ্যমন্ত্রী পুনরায় বিমানবন্দরটি চালু করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানান বিরজিৎ সিনহা।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top