উধমপুর, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের উধমপুরের ভেনাস চকের কাছে স্কুটারে একটি গাড়ির ধাক্কায় পরিবারের চার সদস্য আহত হয়েছে। তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ২ বছরের শিশু মারা যায় এবং একটি শিশুকে জম্মুতে রেফার করা হয়।
তথ্য অনুযায়ী, রবিবার রাতে রামনগরের বিরনু গ্রামের বাসিন্দা অশোক কুমার তার পরিবারের সঙ্গে বাড়ির দিকে স্কুটিতে করে ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি স্কুটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুই শিশু ও এক মহিলাসহ আহত হয় চারজন। আহতদের অবিলম্বে জিএসসি উধমপুরে নিয়ে যাওয়া হয় যেখানে দুই বছর বয়সী রাখু নামে এক শিশু মারা যায়, অপর শিশুটিকে গুরুতর অবস্থার কারণে জম্মুতে রেফার করা হয়েছে। পুলিশ মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

