আগরতলা, ৫ ফেব্রুয়ারি: রাজ্যপালের আশ্বাসকে অমান্য করে আন্দোলন মুখী কমলাসাগর মিয়াপাড়া এলাকার তারকাটা বেড়ার পাড়ের ৫০টি পরিবার।
তাদের বক্তব্য, গত ১৬ জানুয়ারি রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কমলাসাগর পরিদর্শনে আসে তার কাটা বেড়ার ওই পারের যারা ভারতীয় সীমান্তে বসবাসকারী রয়েছেন তাঁদের সাথে কথা বার্তা বলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন এই পারে চলে আসলে রেশন কার্ডের অধীনে প্রত্যেক পরিবারকে পিছু ২ গন্ডা করে জায়গায় করে দেওয়া হবে। তাঁদের অভিযোগ, জনগণ ও পঞ্চায়েত প্রধানকে অবহিত না করে রাজ্যপাল আচমকাই ওই পারে প্রবেশ করেছেন।

