News Flash

Image

জলপাইগুড়ির জব্দ চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য

জলপাইগুড়ি, ৪ ফেব্রুয়ারি (হি.স.):চা-বাগানে জলসেচের কাজ করতে গিয়ে চিতা বাঘের হানায় জখম হলেন এক শ্রমিক। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথারচুলকা ফিকুধূরা এলাকায়।

জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম সিন্ধু সিদ্ধা। সকালে তিনি ছোট ওই চা বাগানে জলসেচের জন্য পাইপ বসানোর কাজ করছিলেন। সেই সময় আচমকাই একটি বড় চিতাবাঘ চা বাগানের ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। চিতাবাঘের হামলায় তিনি গুরুতর জখম হন। চিতাবাঘটি তাঁকে জখম করেই ফের চা বাগানেই আশ্রয় নেয়। বর্তমানে মাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে চাবাগানে চিতাবাঘের খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। এদিন ঘটনাস্থলে এসে বনকর্মীরা চিতাবাঘটিকে ধরার জন্য চা বাগানের একপাশে জাল লাগিয়ে দেয়। ফাটানো হয় পটকাও। ড্রোন ক্যামেরার সাহায্যে চিতাবাঘটির অবস্থান দেখা হয়। বিকেল পর্যন্ত বনকর্মীরা চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করার চেষ্টা করলেও চারদিকে মানুষের ভিড় থাকায় গুলি করতে সমস্যায় পড়তে হচ্ছিল বনকর্মীদের। চিতাবাঘটিকে বনকর্মীরা ধরতে না পারায় এক সময় ক্ষিপ্ত হয়ে পরেন কিছু জনগণ। ক্ষিপ্ত হয়ে কিছু মানুষ চিতাবাঘটিকে মেরে ফেলার জন্য লাঠি হাতে চা বাগানের ভিতরে প্রবেশ করে। এরপরই চিতাবাঘটি চা বাগানের ভিতরে যাওয়া আব্দুল রাকিব ও ইরফান ইসলাম নামে দুই যুবককে জখম করে। তাদেকে কোনওক্রমে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষে সন্ধ্যার আগে বনকর্মীরা চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে।

Releated Posts

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি: পবন কল্যাণ

অমরাবতী, ৬ এপ্রিল(আইএএনএস): জাতীয়তাবাদ, সেবা এবং মানুষের প্রতি অটল প্রতিশ্রুতির মূল আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top