News Flash

  • Home
  • দেশ
  • “না নেতা আছে, না নীতি আছে”, মমতার জোটমন্তব্যে সুকান্তের প্রতিক্রিয়া
Image

“না নেতা আছে, না নীতি আছে”, মমতার জোটমন্তব্যে সুকান্তের প্রতিক্রিয়া

কলকাতা, ২৪ জানুয়ারি, (হি.স.): “আইএনডিআই জোট মোটেই হওয়ার কথা ছিল না। কারণ এর সম্ভাবনা ছিল না“। বুধবার এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

তিনি বলেন, “কিছুদিন আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট আপনারা দেখেছেন। কত কংগ্রেস কর্মী খুন হয়েছেন। তৃণমূলের সমর্থকরাই ওদের খুন করেছে। এর পর যদি ওরা জোট করে, মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং সীতারাম ইয়েচুরি— এই চার জনে যদি পাশাপাশি বসে ফিশ ফ্রাই আর চা খান, আর আপনারা যদি ভাবেন নিচতলার কংগ্রেষ আর সিপিএম কর্মীরা জোট বেঁধে তৃণমূলকে ভোট দেবেন, এটা সম্ভব নয়। রাজনৈতিকভাবে এটা মূর্খতা।”

সুকান্তবাবু বলেন, “স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বাস্তব অবস্থা বুঝে জোটে থাকতে চাইছেন না। বাংলার সিপিএম আর কংগ্রেও তো এই জোটে থাকার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছিল না। তাই জোট ভেঙে গিয়েছে।

পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দিন, গোটা ভারত ধরলেও আইএনডিআই জোট এমন একটা নৌকো, যার কোনও নাবিক নেই। না নেতা আছে, না নীতি আছে। স্বাভাবিকভাবে সেই নৌকো কোথাও ধাক্কা মারে। যেখানে পৌছোনোর কথা, সেখানে পৌঁছোয় না। তাই যা হওয়ার, তাই হয়েছে।”

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে বুধবার সরাসরি জানিয়ে দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘আমার কারও সঙ্গে কোনও কথা হয়নি। আমার প্রস্তাব প্রথম দিনেই প্রত্যাখ্যান করেছে! আমার সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। অ্যাবসোলিউটলি মিথ্যা কথা!’’ রাহুল গান্ধীর নামোল্লেখ না করে মমতা বলেন, ‘‘এই যে আমাদের রাজ্যে আসছে, আমাকে তো এক বারও বলেনি!’’

Releated Posts

দ্বারকায় চোর গ্রেফতার, উদ্ধার ছুরি, চুরি যাওয়া মোবাইল ও মোটরসাইকেল

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): দিল্লির দ্বারকা জেলায় বড় সাফল্য পেল পুলিশ। এক ২৩ বছরের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,…

ByByNews Desk Apr 11, 2026

কসবা কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে আপত্তি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কসবা বিধানসভা কেন্দ্রে সেক্টর অফিসার/সহকারী হিসেবে চুক্তিভিত্তিক…

ByByNews Desk Apr 11, 2026

মধ্যপ্রদেশের মৈহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

মৈহার (মধ্যপ্রদেশ), ১১ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের মৈহার এলাকায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত…

ByByNews Desk Apr 11, 2026

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top