News Flash

  • Home
  • দিনের খবর
  • যোগীকে অভিনন্দন রাম নায়েকের, বললেন রাম মন্দিরের জন্য এখন বিশ্বের আকর্ষণ উত্তর প্রদেশ
Image

যোগীকে অভিনন্দন রাম নায়েকের, বললেন রাম মন্দিরের জন্য এখন বিশ্বের আকর্ষণ উত্তর প্রদেশ

লখনউ, ২৪ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক। উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক বুধবার উত্তর প্রদেশের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। নায়েক, মুখ্যমন্ত্রীকে বলেন, শ্রী রাম মন্দির নির্মাণের কারণে সারাবিশ্ব উত্তর প্রদেশের দিকে আকৃষ্ট হয়েছে। শ্রী রাম মন্দির প্রতিষ্ঠার ফলে আজকের প্রতিষ্ঠা দিবসের আনন্দের সীমা নেই। অবশেষে বহু শতাব্দীর প্রতীক্ষিত রাম মন্দির তৈরি হয়েছে। এখন সেই দিন দূরে নেই যখন আপনার নেতৃত্বে উত্তর প্রদেশ রামরাজ্য বলে পরিচিত হবে। একথা উল্লেখ করে শ্রী নায়েক তাঁর শুভেচ্ছা ব্যক্ত করেন। উত্তর প্রদেশে রাজ্য ২০১৮ সালের ২৪ জানুয়ারি থেকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে আসছে। সেই সময় উত্তর প্রদেশের রাজ্যপাল ছিলেন রাম নায়েক।

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top