News Flash

  • Home
  • খেলা
  • মূলপর্ব অধরা হলেও জয় দিয়ে অভিযান শেষ এ.ডি নগর পি.সি-র
Image

মূলপর্ব অধরা হলেও জয় দিয়ে অভিযান শেষ এ.ডি নগর পি.সি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। বিপ্রদীপ রুদ্র পালের অনবদ্য শতক। সুবাদে অনায়াসেই মর্ডান ক্রিকেট একাডেমিকে হারিয়ে দিলো এডি নগর প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে বুধবার এই ঘটনা ঘটলো নর্সিংগড়ের পঞ্চায়েত মাঠে। টস জিতে এডি নগর দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়কের নেয়া এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগায় বিপ্রদীপ রুদ্র পাল। উইকেটের এক দিক আগলে বিপ্রদীপ ৮০ বলে নিজের শতক পূরণ করে। তার এই ইনিংসে ১২ টি চার ও দুটি ছয়ের মার শামিল রয়েছে। এছাড়া তুহিন উদ্দিন করে অপরাজিত ২২ রান। অনির্বাণ সাহার ব্যাট থেকে আসে ১০ রান। অতিরিক্ত যোগায় ২৬ রানের ভরসা।সুবাদে ৩৮ ওভারে ৮ উইকেটের বিনিময়ে এডি নগরের স্কোর দাঁড়ায় ২১৩ রানে। বলে মর্ডানের পক্ষে দীপজয় গুরু বিশ্বাস দুটি এবং একটি করে উইকেট নেয় সৌম্যজিত চক্রবর্তী, রাজ পাল ও উজ্বল দেবরা। পাল্টা খেলতে নেমে মর্ডান ক্রিকেট একাডেমি দল নির্ধারিত ৩৮ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২১ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সৌম্যজিত চক্রবর্তী ৩০, সুরজ সাহা ১১, দীপ জয় গুরু বিশ্বাস ১৭, প্রীতম দাস ১৪ , অর্ঘ দেব নট আউট থাকে ৩১ রানে। সুবাদে ৯২ রানের ব্যবধানে ম্যাচ থেকে জয় হাসিল করে নিলো এডি নগর দল। বল হাতে এডি নগরের পক্ষে তুহিন উদ্দিন তিনটি উইকেট দখল করে। একটি করে উইকেটে ভাগ বসায় দেবাদৃত দত্ত, সুশোভন চক্রবর্তী, শুভঙ্কর দেবনাথরা।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top