News Flash

  • Home
  • দিনের খবর
  • জমজমাট ঠান্ডার মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, চড়বে দিন-রাতের তাপমাত্রা
Image

জমজমাট ঠান্ডার মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, চড়বে দিন-রাতের তাপমাত্রা

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): জমজমাট ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গই। শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি। কনকনে ঠান্ডা রয়েছে মহানগরী তিলোত্তমাতেও। তবে, এই ঠান্ডা বেশি সময় স্থায়ী হবে না। বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর, পাশাপাশি আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই দিন ও রাতের তাপমাত্রা চড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিজ্ঞানী গণেশ কুমার দাস বলেছেন, ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হবে, সেখান থেকে আর্দ্রতা আসবে। এছাড়াও ঝাড়খন্ড অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা ছাড়া বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। বৃষ্টির পাশাপাশি কুয়াশার পরিমাণও বেশি থাকবে এই তিন জেলায়। আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top