আগরতলা, ১৫ জানুয়ারি: হাওড়া নদী থেকে হাঁস তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নেশা আসক্ত ছিলেন ওই ব্যক্তি।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ সকালে প্রতাপগড় সুরেন্দ্র পল্লী এলাকায় হাওড়া নদীতে হাঁস তুলতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তখন নেশায় আসক্ত থাকায় জলে তলিয়ে যায় ওই ব্যক্তি। সাথে সাথে তাঁকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। তখন আইজিএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন।

