আগরতলা, ৩০ ডিসেম্বর: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাবার গোডাউন। আজ ওই ঘটনায় বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু আগুন লাগার কারণ পাওয়া যায় নি।
বাড়ির মালিক ব্রজগোপাল দেবনাথ জানিয়েছেন, আজ সকালে তার বাড়ির রাবার গোডাউনে আচমকা আগুন লেগে যায়।স্হানীয় মানুষ সহ তাঁর বাড়ির অন্যান্য সদ্যসরা গোডাউনে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই রাবার গোডাউনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা রাবার পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লক্ষ টাকার অধিক হবে বলে জানান তিনি।

